Logo

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ

রিয়াদে বসছেন মার্কিন-রুশ শীর্ষ কর্মকর্তারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮

অ
রিয়াদে বসছেন মার্কিন-রুশ শীর্ষ কর্মকর্তারা

ইউক্রেনের যুদ্ধের অবসানের লক্ষ্যে সৌদি আরবে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা একে অপরের সাথে দেখা করবেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ অংশ নেবেন। 

আর রাশিয়ার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ অংশ নেবেন। ল্যাভরভ ও উশাকভ উভয়ই অত্যন্ত অভিজ্ঞ কূটনীতিক- যারা পুতিনকে রাশিয়ার পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সহায়তার জন্য বছরের পর বছর ধরে কাজ করেছেন।

২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে এটি উভয় পক্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে সম্মত হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিক কোনো বৈঠক হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মতে, এই বৈঠকটি ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য আলোচনার বিষয়ে মস্কো ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রাখে কিনা তা দেখার ‘প্রথম পদক্ষেপ’। এদিকে, রাশিয়া বলছে যে আলোচনায় মার্কিন-রুশ সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হবে।

কিন্তু, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বৈঠক প্রত্যাখ্যান করে বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত তারা কোনো চুক্তিকে স্বীকৃতি দেবেন না।

এছাড়াও একই বৈঠকে কোনো ইউরোপীয় কর্মকর্তা নেই। যুক্তরাজ্য ও ইইউ নেতারা গতকাল প্যারিসে জরুরি বৈঠক করেছেন। সেখানে স্পষ্ট বার্তা দিয়েয়েছে যে তাদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন