Logo

আন্তর্জাতিক

নারীদের গোসলের ভিডিও বিক্রি হচ্ছে হাজার টাকায়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯

অ
নারীদের গোসলের ভিডিও বিক্রি হচ্ছে হাজার টাকায়

প্রতীকী ছবি

ভারতের কুম্ভ মেলায় নারীদের গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিক্রি হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বিশেষ করে, ‘স্নান’ করতে আসা মহিলাদের গোপন ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে বিক্রি করা হচ্ছে। কিছু ভিডিও ৩-৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর টিভি নাইন বাংলার।

সংবাদমাধ্যটি জানায়, ‘সম্প্রতি উত্তর প্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের নজরে আসে, কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্মে মহিলাদের স্নানের ও পোশাক বদলের ছবি আপলোড করা হচ্ছে। এরপরই তা খতিয়ে দেখা যায়, কুম্ভস্নানের একাধিক ছবি ও ভিডিও রয়েছে তাতে। মহিলাদের সম্মানহানিকর এই ভিডিওগুলো দেখতে পেয়েই পদক্ষেপ নেয় পুলিশ। কোতওয়ালি কুম্ভমেলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে টেলিগ্রাম ও বেশকিছু চ্যানেল শনাক্ত করেছে তারা।’

উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, ‘বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক সংস্থা মেটার কাছে সাহায্য চেয়েছি, যাতে ভিডিওগুলোর সোর্স চিহ্নিত করা যায়।’ 

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন