Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের তেলআবিবে বিস্ফোরণ, পুড়ে ছাই ৩ বাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০

অ
ইসরায়েলের তেলআবিবে বিস্ফোরণ, পুড়ে ছাই ৩ বাস

ইসরায়েলের তেলআবিবের দক্ষিণে বাত ইয়ামে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে। 

পুলিশ জানিয়েছে, আরও দুটি বাসে বিস্ফোরক থাকলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খুঁজছে ইতোমধ্যেই কাজ শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পরিবহন মন্ত্রী মিরি রেগেভ দেশজুড়ে সব বাস, ট্রেন ও লাইট রেল ট্রেন বন্ধ রেখেছেন। এই সময়ে বিভিন্ন যানবাহনে বিস্ফোরক কোনো কিছু আছে কিনা সেটা পরীক্ষা করা হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স (টুইটার) পোস্টে জানিয়েছে, এ ঘটনার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে অভিযানের ঘোষণা দিয়েছেন। সামরিক বাহিনীকে অভিযানের নির্দেশ দিয়েছেন।

পুলিশ বলেছে, এই পর্যায়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, পার্কিং লটে একটি বাসে আগুন জ্বলছে এবং উপরে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

বিস্ফোরণের কিছুক্ষণ পরেই চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাতকারে পুলিশ মুখপাত্র আরিয়ে দোরন বলেছেন, পুলিশ তেল আবিবে আরও বোমা খুঁজে বের করার চেষ্টা করছেন। আমাদের বাহিনী এখন বিভিন্ন এলাকা তল্লাশি করছে। জনসাধারণকে সন্দেহভাজন ব্যাগ বা বস্তু সম্পর্কে সতর্ক থাকতে হবে।

স্থানীয় মিডিয়া অনুযায়ী, বিস্ফোরিত হয়নি এমন একটি ডিভাইসে বার্তা ছিল ‘তুলকারেম থেকে প্রতিশোধ’। যা পশ্চিমতীরে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযানকে বোঝায়।

এর প্রতিক্রিয়ায়, নেতানিয়াহু পশ্চিম তীরে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি পুলিশ ও ইসরায়েল সিকিউরিটি এজেন্সিকে ‘ইসরায়েলি শহরগুলোতে অতিরিক্ত হামলা প্রতিরোধে প্রতিরোধমূলক কার্যক্রম বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় দেশটির পরিবহনমন্ত্রী মিরি রেগেভ মরক্কো সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরছেন।

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন