Logo

আন্তর্জাতিক

গাজা থেকে ফেরত আসা লাশ শিরির নয়, দাবি ইসরায়েলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১

অ
গাজা থেকে ফেরত আসা লাশ শিরির নয়, দাবি ইসরায়েলের

গাজায় আটক শিরি বিবাস ও তার দুই শিশু ইসরায়েলি বোমা হামলায় মারা যায় /ছবি : সংগৃহীত

গাজা থেকে ইসরায়েলে ফেরত আনা চারটি মরদেহের মধ্যে একটি শিরি বিবাসের নয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ৩২ বছর বয়সী শিরি বিবাস এবং তার দুই ছেলে আরিয়েল ও কফিরের মরদেহ গত বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে পাঠানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বিবাস পরিবারকে জানিয়েছে, গত বৃহস্পতিবার হামাসের কাছ থেকে তাদের দেহাবশেষ ইসরায়েলে হস্তান্তরিত হওয়ার পর তার দুই ছেলের দেহ শনাক্ত করা হয়েছে। তবে তৃতীয় দেহটি তাদের মায়ের নয়।

ইসরায়েলি বাহিনী শিরির দেহসহ অন্যান্য বন্দিদের ফেরত দাবি করেছে। হামাস এখন পর্যন্ত ইসরায়েলের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আইডিএফ এক্স (টুইটার) পোস্টে জানায়, শনাক্তকরণ প্রক্রিয়ায় নির্ধারণ করা হয়েছে যে প্রাপ্ত অতিরিক্ত দেহটি শিরি বিবাসের নয়। অন্য কোনো বন্দির সঙ্গেও এর মিল পাওয়া যায়নি। এটি একটি বেনামী, অজানা ব্যক্তির দেহ। 

তারা জানায়, এটি হামাসের গুরুতর লঙ্ঘন। যারা চুক্তি অনুযায়ী চার বন্দির মরদেহ ফেরত দেওয়ার জন্য বাধ্য। হামাস শিরির মরদেহসহ সকল বন্দিদের ফেরত দিতে হবে।

আইডিএফ বলেছে, গোয়েন্দা ও ফরেনসিক অনুসন্ধানের ভিত্তিতে ২০২৩ সালের নভেম্বরে দুই শিশু ‘বন্দী অবস্থায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিল’।

আর হামাস জানিয়েছিল, শিশু দুটি এবং তাদের মা ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় শিরি, আরিয়েল ও কফির বিবাসের বয়স ছিল যথাক্রমে ৩২, চার ও নয় মাস। শিশুদের বাবা ইয়ারডেন বিবাস (৩৪) হামাসের কাছ থেকে ১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিলেন।

ইসরায়েল নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার ফেরত আনা চতুর্থ দেহটি শান্তি কর্মী ওডেড লিফশিটজের।

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন