Logo

আন্তর্জাতিক

নিউইয়র্কে একুশের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় হট্টগোল

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮

অ
নিউইয়র্কে একুশের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় হট্টগোল

ছবি : বাংলাদেশের খবর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সম্মিলিত একুশে উদযাপন অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ফলে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিতে আসা শত শত সংগঠনের নেতাকর্মীরা বাধার সম্মুখীন হন।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে নিউইয়র্কের উড সাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে ঘটনা ঘটে। সোসাইটির পক্ষ থেকে বার বার কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বা স্লোগান না দেওয়ার অনুরোধ করা হলেও আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা-একুশের এই দিনে মুজিব তোমায় মনে পড়’ স্লোগান দেন। এতে অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয় এবং অনুষ্ঠানে উপস্থিত নতুন প্রজন্মসহ সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। 

পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। তবে উত্তেজনা ছড়িয়ে পড়া এই ঘটনায় অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। 

এছাড়া, গত বছর ১৬ ডিসেম্বরও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির বিজয় দিবসের অনুষ্ঠানে তুমুল হট্টগোল ও অপ্রীতিকর ঘটনা ঘটে। ওইদিন নিউ ইয়র্কের উড সাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, মহিউদ্দীন দেওয়ান ও মাহবুব, যারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। 

কেই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন