Logo

আন্তর্জাতিক

মার্কিন অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে ম্যাট গেটজের নাম প্রত্যাহার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৬

অ
মার্কিন অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে ম্যাট গেটজের নাম প্রত্যাহার

ছবি : সংগৃহীত।

ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ম্যাট গেটজ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত নেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টু্ইটার) এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ম্যাট বলেন, তিনি আসন্ন ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চাচ্ছেন। ঝগড়া করে সময় নষ্টের সুযোগ নেই ওয়াশিংটনের।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সম্প্রতি যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ। ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে নৈতিকতা বিষয়ক কমিটির তদন্তের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন। যদিও ম্যাট এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে জয় লাভের পর অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাটকে বেছে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই মনোনয়ন ছিল কংগ্রেসের ওপর ট্রাম্পের প্রভাবের একটি পরীক্ষাও। আগামী বছর আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্পের দল রিপাবলিকান কংগ্রেসের উভয় কক্ষ তথা সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

ম্যাটকে ট্রাম্পের এই মনোনয়ন ভালোভাবে নেননি অনেক রিপাবলিকান আইনপ্রণেতা। যৌন কেলেঙ্কারি, মাদক গ্রহণের অভিযোগ ছাড়াও সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থির অপসারণের পেছনের কারিগর ম্যাট বলে মনে করেন তারা।

নৈতিকতাবিষয়ক কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই ম্যাটকে অ্যাটর্নি জেনারেল হিসেবে ভোট দেওয়ার আহ্বান মেনে নিতে পারেননি অনেক সিনেটর। রাষ্ট্রের বিচার বিভাগ বা কোনো স্তরে আইনজীবী হিসেবে কাজ না করা ম্যাটকে অ্যাটর্নি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদে বেছে নেওয়ার বিষয়টিও ভালোভাবে নেননি অনেক আইনপ্রণেতা।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন