Logo

আন্তর্জাতিক

ভারতের সম্প্রসারণবাদী মানসিকতা নেই : মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৪

অ
ভারতের সম্প্রসারণবাদী মানসিকতা নেই : মোদি

ছবি : সংগৃহীত।

ভারত কখনো সম্প্রসারণবাদী মানসিকতা নিয়ে এগোয়নি বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘অন্যের সম্পদ দখল করার মনোভাব থেকে ভারত সব সময় দূরে থেকেছে।’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

এসময়, ভূরাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে মোদি বলেন, ‘সংঘাত সৃষ্টিকারী পরিস্থিতিগুলো চিহ্নিত করে, তা দূর করার সময় এসেছে।’ 

তিনি আরও বলেন, ‘আজকে সন্ত্রাস, মাদক, সাইবার অপরাধের মতো অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেগুলোর সঙ্গে লড়াই করেই আমরা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠন করতে পারব।’ 

মোদি বলেন, ‘আর এটি তখনই সম্ভব, যখন গণতন্ত্রকে, মানবতাকে সবার আগে স্থান দেওয়া হবে। ভারত সব সময় নীতি, বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে কথা বলে এসেছে।’ 

যদি একটি দেশ, এমনকি একটি অঞ্চল পিছিয়ে থাকে, তাহলে বৈশ্বিক লক্ষ্যগুলো কখনোই অর্জিত হবে না বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ কারণেই ভারত বলে, প্রতিটি জাতি গুরুত্বপূর্ণ।’ 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন