Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে পুতিনের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩১

অ
ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে পুতিনের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত।

যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তিনি সে সব দেশের বিরুদ্ধে আঘাত হানতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন তিনি। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

এসময় চলতি সপ্তাহে পুতিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে।’

তিনি বলেন, ‘এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মস্কোর অধিকার রয়েছে।’ 

চলতি সপ্তাহের গোড়ার দিকে কিয়েভ রুশ সীমান্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রাশিয়া ইউক্রেনের দিনি প্রোশহরে পাল্টা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পুতিন এই মন্তব্য করেন। 

রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে।’ 

তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেন নেতাদের অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার পর এই যুদ্ধ এখন বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ‘মস্কো এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে।’ 

পুতিন বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে।’

পুতিন আরও বলেছেন, ‘এই ধরনের আরো পাল্টা জবাব দেয়া হবে।’ 

তিনি বলেন, ‘এই ধরনের পাল্টা জবাব দেওয়ার আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে।’ 

পুতিন আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর ইউক্রেন গত ১৯ নভেম্বর মার্কিন নির্মিত ছয়টি এটি এসিএম এস এবং ২১ নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়।

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন