কুষ্টিয়া সোনার বাংলা জামে মসজিদে গতকালের জুমাপূর্ব খুতবা থেকে
সন্ত্রাসবাদ প্রতিহত করা ঈমানি দায়িত্ব
মুফতি এনায়েতুল্লাহ ফাহাদ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৬
নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসুলিহিল কারিম, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন! আমাদের দেশীয় পঞ্জিকা অনুযায়ী আজকের আরবি তারিখ ১ জমাদিউল আউয়াল মোতাবেক ২৪ অক্টোবর-২৫, রোজ শুক্রবার। আজ আমাদের জুমাপূর্ব আলোচনার বিষয়বস্তু হচ্ছে- ঈমানের পরিচয় ও দায়িত্ব। সময়ের সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও হাদিসের আলোকে তথ্যবহুল আলোচনা করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ
সম্মানিত মুসুল্লিয়ানে ইজোম! আলোচনার বিষয়বস্তু ভালোভাবে অনুধাবন করতে হলে প্রথমেই আমাদের জানতে হবে, ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে ঈমানের অবস্থান সবার উপরে। প্রত্যেক নবী-রাসূলের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। ঈমান ছাড়া নেক আমল অর্থহীন। ঈমানের উপর নির্ভর করেই বান্দার জান্নাত-জাহান্নাম ও পরকালীন মুক্তি অর্জিত হয়। কাজেই ঈমানের বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য।
আল্লাহ, রাসুলগণ, ফিরিস্তাগণ, আসমানী কিতাবসমূহ, পরকাল, পুনরুত্থান, বিচারের দিনে ও তাকদীরের ভালো-মন্দ ইত্যাদির প্রতি যারা বিশ্বাস করে না; তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমাদের মুক্তির একক ও একমাত্র উপায় হচ্ছে, ঈমান-বিশ্বাসের পথ। যে পথ একজন মানুষকে এই দুনিয়ার জীবনে এনে দেয় স্থিরতা, মনোবল, সাহস, আত্মিক ও বুদ্ধিক প্রশান্তি।
আমরা এখন জেনে নিব, ঈমান কাকে বলে? মূলত ঈমান একটি আরবি শব্দ; যার অর্থ বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দেয়া, আনুগত্য করা। রাসুলুল্লাহ স. আল্লাহ তাআলার নিকট হতে আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তার প্রত্যেকটি বিষয়ে আন্তরিক বিশ্বাস করার নাম ঈমান। যিনি এগুলোতে বিশ্বাস স্থাপন করেন তিনি মুমিন। ঈমানের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন- রাসুল, তার প্রতি তার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তার উপর ঈমান এনেছেন এবং মুমিনগণও। প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহ্র উপর, তার ফিরিশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের উপর। আমরা তার রাসুলগণের মধ্যে তারতম্য করি না আর তাঁরা বলে, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। (সুরা বাকারা : ২৮৫)
আবার আমরা রাসুলের হাদিস থেকে জানতে পাই ঈমানের পরিচয় সম্পর্কে সহিহ মুসলিম শরিফে এসেছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ স. কে জিজ্ঞেস করল ঈমান কী? জবাবে তিনি বলেন : ঈমান হচ্ছে-তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপর, তার ফিরিশতাদের উপর, তার নাযিলকৃত কিতাবসমূহের উপর, তাঁর প্রেরিত রাসুলগণের উপর, আখিরাতের উপর এবং তুমি বিশ্বাস স্থাপন করবে তাকদীরের ভালো-মন্দের উপর। (মুসলিম শরিফ : ০৭ )
উপরোক্ত কুরআন হাদিসের আলোকে সহজ-সরল স্পষ্টভাবে ঈমানের পরিচয় উঠে আসে, আল্লাহ তায়ালার পক্ষ থেকে নবীজির আনীত সমস্ত শিক্ষা ও বিধান, যা অকাট্যভাবে নবীজি থেকে প্রমাণিত, এগুলোকে সত্য হিসেবে বিশ্বাস করা, সঠিক হিসেবে মেনে নেওয়া এবং নবীজির আনুগত্যকে নিজের জন্য আবশ্যিক মনে করা ও তার স্বীকৃতি দেওয়া।
এখানে আমাদের জানা ও মানার গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই তিনটি পৃথক পৃথক নয় বরং ঈমান ও একত্ববাদের দাবি হলো তিনটি বিষয় একসাথে পাওয়া যেতে হবে। ১. নবীজির আনীত সমস্ত পয়গামকে সত্য হিসেবে জানা ও বিশ্বাস করা। ২. সত্য হিসেবে মেনে নেওয়া। ৩. নবীজির আনুগত্যকে আবশ্যিক মনে করে স্বীকৃতি দেয়া। আর এগুলোই হলো ঈমানের শর্ত।
মুহতারাম হাজিরিন! ঈমানের পরিচয় সম্পর্কে আলোচনার ইস্যু টেনে আরেকটি বিষয় বর্ণনা করতে চাই- ঈমান হচ্ছে পবিত্রতা নিরাপত্তা ও শৃঙ্খলার নাম। তাই বিশ্বের মানচিত্রে দেখা যায় ঈমান যাদের নেই, তারা দেশ জাতি ও সমাজের চরম দুশমন হিসেবে বার বার প্রমাণিত হয়েছে। আমাদের দেশের দিকে তাকিয়ে একটু জরিপ করে নিই, বাংলাদেশ স্বাধীনতা লাভ করার ৫৪ বছর পূর্ণ হয়েছে, স্বাধীনতার পূর্ব থেকে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিমগণ সংখ্যালঘু হিন্দুদের সাথে খুবই সুনামের সঙ্গে ইসলামের শিক্ষাকে সামনে রেখে নিরাপদ সহবস্থানে চলে আসছে। একসাথে ব্যবসা করছে, হাটেঘাটে, মাঠে পরস্পর সুহৃদ হয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে যে, দেশের হিন্দুগোষ্ঠির একটি সন্ত্রাসী মহল দিন দিন বিদ্বেষপূর্ণ আচরণ করেই যাচ্ছে। মুসলিমদের বিপক্ষে তারা জোরালো অবস্থানের ভূমিকা পালন করছে।
কিছুদিন আগে ফরিদপুরের মধুখালিতে হিন্দুকর্তৃক ইতিহাসের বর্বোরোচিত হত্যাকাণ্ড ঘটেছে। সাম্প্রতিককালে ইসকন কর্তৃক গাজীপুরের টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ডের টিএনটি কলোনি জামে মসজিদের খতীব মুফতী মুহিবুল্লাহ মাদানীকে গুম করা হয়েছে। শুধু কি তাই কয়েকদিন পূর্বে গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদরাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
এমনিভাবে ‘ভাগওয়া লাভ ট্র্যাপ’সহ বিভিন্ন নামে হিন্দু সন্ত্রাসীরা পেতেছে নতুন ষড়যন্ত্র। যা মূলত হিন্দুত্ববাদী সংগঠন ইসকন ও তাদের সহযোগী কিছু উগ্রপন্থী গোষ্ঠীর পরিকল্পিত একটি প্রকল্প। যার উদ্দেশ্য, মুসলিম সমাজের তরুণীদের নৈতিক ও ধর্মীয়ভাবে বিপথগামী করে ইসলামী সমাজের ভিত দুর্বল করে দেওয়া। অথচ বিপরীতে হিন্দুরা বাংলাদেশে মায়ের কোলের সন্তানের মত নিরাপদে বসবাস করছে।
আজ সন্ত্রাসবাদের বিপক্ষে রুখে দাঁড়ানোই হলো আমাদের প্রধান কাজ, ঈমানি দায়িত্ব। ‘হটাও ইসকন, বাঁচাও ঈমান’ স্লোগানে মুখরিত হোক বাংলার জমিন। আল্লাহ তাআলা বাংলার মুসলিমদেরকে হিন্দুত্ববাদী আগ্রাসন রুখে দেওয়ার, আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েম করার তাওফীক দান করুন, ইসকন কুলাঙ্গারদের ভয়াল থাবা হতে মুসলিম মা-বোনদের ঈমান ইজ্জত আব্রু রক্ষা করুন। আমীন।
লেখক : খতীব, সোনার বাংলা জামে মসজিদ, কুষ্টিয়া
আইএইচ/

