Logo

ইসলাম

হাদিসের শিক্ষা

ওজর ছাড়াই নফল নামাজ বসে বসে আদায় করা যাবে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫৭

ওজর ছাড়াই নফল নামাজ বসে বসে আদায় করা যাবে

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) আবদুল্লাহ ইবনু শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নফল সালাত সম্পর্কে আয়িশাহকে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের (ফারয (ফরজ) সালাতের) পূর্বে আমার ঘরে চার রাকাআত নফল আদায় করতেন। তারপর গিয়ে মসজিদে লোকদের সাথে সালাত আদায় করতেন। পরে ঘরে এসে আবার দুরাকাআত নফল আদায় করতেন। অতঃপর লোকজনের সাথে মাগরিবের সালাত আদায় করতেন এবং ঘরে এসে দুরাকাআত নফল আদায় করতেন। আবার ইশার সালাত লোকজনের সাথে আদায় করে আমার ঘরে এসে দুরাকাআত নফল আদায় করতেন। আর রাতের বেলা বিতরসহ নয় রাকাআত সালাত আদায় করতেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করতেন, আবার দীর্ঘ সময় বসে বসেও নফল সালাত আদায় করতেন। যখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দাঁড়িয়ে কিরাআত পড়তেন তখন দাঁড়িয়েই রুকু’ ও সাজদাহ করতেন। আবার যখন বসে কিরআত করতেন তখন রুকু’ ও সাজদাহ বসেই করতেন। আর ফজরের সময় বা ভোর হলেও দুরাকাআত নফল আদায় করতেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৮৪)

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ‘আবদুল্লাহ ইবনু শাকীক আল উকায়লী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর (নফল) সালাত সম্পর্কে আয়িশাহ (রাযিঃ) কে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সালাতই দাঁড়িয়ে এবং বসে আদায় করতেন। যখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দাঁড়িয়ে সালাত শুরু করতেন তখন দাঁড়িয়েই রুকু’ করতেন। আর যখন বসে সালাত শুরু করতেন তখন বসেই রুকু’ করতেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৮৮)

শিক্ষা: নফল নামাজ বসে পড়া জায়েজ। শরয়ি কোনো ওজর ছাড়াই বসে নফল নামাজ পড়াতে কোনো সমস্যা নেই।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাদিসের শিক্ষা আল হাদিস

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন