কোরআনের বাণী
বিজয়ে আল্লাহর শুকরিয়া আদায় ও ক্ষমা প্রার্থনা করো
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮
ইরশাদ হয়েছে, 'যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, তুমি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবে। তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। আর তাঁর কাছে (নিজেদের ভুলত্রুটির জন্য) ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। (সুরা: নাসর, আয়াত: ১-৩)
আল্লাহ তার অনুগত বান্দাদের বিজয় দান করেন দীন কায়েমের জন্য
ইরশাদ হয়েছে, 'আমি এদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে এরা সালাত আদায় করবে, জাকাত দান করবে এবং সৎকাজের আদেশ করবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সব কর্মের পরিণাম আল্লাহর ইচ্ছাধীন। (সূরা হজ, আয়াত: ২২)

