Logo

চাকরি

জেলা পরিষদে নিয়োগ: পদসংখ্যা ৯৩

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৪

জেলা পরিষদে নিয়োগ: পদসংখ্যা ৯৩

স্থানীয় সরকার বিভাগের অধীনে জেলা পরিষদসমূহে নবম ও দশম গ্রেডে মোট ৯৩টি পদে নিয়োগ শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া অনলাইনে এবং চলবে এক মাস।

পদের বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা : ৪৪

শিক্ষাগত যোগ্যতা : সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিম্নতর দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড : ৯ম

বেতনস্কেল : ২২,০০০–৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা : ৪৯

শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে স্বীকৃত ইনস্টিটিউট/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪ বছর মেয়াদী ডিপ্লোমা।

গ্রেড : ১০

বেতনস্কেল : ১৬,০০০–৩৮,৬৪০ টাকা

বয়সসীমা : আবেদনকারীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি : সাধারণ প্রার্থীর জন্য ২০০ টাকা; অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ টাকা।

আবেদনের সময়সীমা :

আবেদন শুরু : ১৯ নভেম্বর ২০২৫

আবেদন শেষ : ১৮ ডিসেম্বর ২০২৫

অন্যান্য নির্দেশনা :

নিয়োগ প্রক্রিয়ায় এমসিকিউ (যদি প্রযোজ্য হয়), লিখিত ও মৌখিক পরীক্ষা থাকবে।

এমসিকিউ/লিখিত/মৌখিক পরীক্ষার সময়সূচি ও ফলাফল স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এবং প্রার্থীর আবেদনে দেওয়া মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে পাঠানো হবে।

অনলাইনে আবেদনের জন্য এখানে ক্লিক করুন 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সরকারি চাকরি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন