অভিজ্ঞতা ছাড়াই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকরির সুযোগ
চাকরি ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪
দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'মেডিকেল প্রমোশন অফিসার' পদে লোকবল নিয়োগ দেবে, যেখানে আবেদন করতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বিস্তারিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম : ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড।
- পদের নাম : মেডিকেল প্রমোশন অফিসার।
- শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
- অভিজ্ঞতা : এই পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
- বয়সসীমা : আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
- কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- বেতন : আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
- সুযোগ-সুবিধা : নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, কোম্পানির লাভের অংশ (প্রফিট শেয়ার) এবং দুপুরের খাবারের সুবিধা পাবেন।
আবেদন পদ্ধতি
- আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
- আবেদনের শেষ সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
সূত্র : ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড
ডিআর/এমএন

