আকিজ প্লাস্টিকস লিমিটেডে নিয়োগ, চাকরি পাবে ১৫ জন
চাকরি ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪
আকিজ প্লাস্টিকস লিমিটেডে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান 'আকিজ প্লাস্টিকস লিমিটেড' অ্যাসিস্ট্যান্ট অফিসার বা অফিসার (প্রোডাকশন) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিস্তারিত তথ্য
- পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার (প্রোডাকশন)।
- পদসংখ্যা : ১৫ জন।
- শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
- অন্যান্য যোগ্যতা : বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা : প্রার্থীর বয়স ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- কর্মস্থল : সুনামগঞ্জ (ছাতক)।
- বেতন : আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
সুযোগ-সুবিধা
- নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস পাবেন।
আবেদন পদ্ধতি
- আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
- আবেদনের শেষ সময় :১২ ফেব্রুয়ারি ২০২৬।
সূত্র : আকিজ প্লাস্টিকস লিমিটেডে
ডিআর/এমএন

