Logo

চাকরি

বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার টাকা

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪১

বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার টাকা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নির্দিষ্ট মেয়াদে ইন্টার্ন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর কিংবা সমমানের ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সর্বোচ্চ দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

বিস্তারিত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
  • পদের নাম: ইন্টার্ন।
  • শূন্য পদের সংখ্যা: মোট ২ জন।
  • কাজের ধরন: পরিবহন ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও মেরামত সংক্রান্ত বিভিন্ন কাজ তদারকি ও সম্পাদন করা।
  • ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস।

সুযোগ সুবিধা

ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে ১০,০০০ (দশ হাজার) টাকা করে ইন্টার্ন ভাতা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলী ও প্রয়োজনীয় তথ্যের জন্য বিআরটিসি এর দাপ্তরিক ওয়েবসাইট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬।


সূত্র : বিআরটিসি

এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর