ওয়ালটনে চাকরির সুযোগ, মিলবে দুপুরের খাবার ও উৎসব বোনাস
চাকরি ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৪
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের সেলস বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
- পদের নাম : সেলস অ্যানালিস্ট।
- পদসংখ্যা : ১টি।
- শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- অন্যান্য দক্ষতা : মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার বিআই (Power BI) সম্পর্কে ভালো ও কার্যকরী জ্ঞান থাকতে হবে।
- অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজে প্রার্থীর কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- বয়সসীমা : প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
- কর্মস্থল : ঢাকা (বসুন্ধরা আবাসিক এলাকা)।
বেতন ও সুযোগ সুবিধা
- বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, বাৎসরিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার এবং বছরে ২টি উৎসব বোনাস পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি
- আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে হবে।
- আবেদনের শেষ সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৬।
সূত্র : ওয়ালটন
এমএন

