Logo

চাকরি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১৪৬০ পদে বড় নিয়োগ

Icon

চাকরি ডেস্ক :

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ২০:২৬

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১৪৬০ পদে বড় নিয়োগ

সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১ হাজার ৪৬০ পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: মিটার রিডার কাম–মেসেঞ্জার

পদসংখ্যা: ১৪৬০ (কম/বেশি)

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।

প্রার্থীকে অবশ্যই সং, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।

বেতন-ভাতা

১৪,৭০০ টাকা।

বয়সসীমা

১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

(https://brebhr.teletalk.com.bd/)- এই ঠিকানায় অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

২২৩ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৭ জুলাই ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ২১ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

নির্দেশনা

১. চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০ টাকা জমা প্রদান করতে হবে।

২. ১৪ মে ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যেসব প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন