আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না : হাইকোর্ট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৩:৪৪
রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর ইজারা প্রদানের বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট।
ফলে চলতি বছরও আফতাবনগর আবাসিক এলাকায় গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।
রোববার (০৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত ২৫ এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইনজীবী ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
ইউনূস আলী আকন্দ বলেন, গত ২১ এপ্রিলের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ হাইকোর্টে এ বিষয়ে রুল বিচারাধীন।
ডিআর/এমবি

