Logo

আইন ও বিচার

এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় ২৭ মে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৩:০৬

অ
এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় ২৭ মে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় আগামী ২৭ মে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (০৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে এ দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

এর আগে মঙ্গলবার প্রথম দিনের শুনানি হয়। ওইদিন মামলার সাক্ষ্য প্রমাণের নানা অসঙ্গতি তুলে ধরেন তার আইনজীবী।

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন।

শুনানিতে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এ মামলার বিচারে আইন ও প্রক্রিয়ার অপব্যবহার হয়েছে। শুনানিতে তিনি বক্তব্য উপস্থাপন করেন।

এর আগে গত ২২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ৬ মে দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

৬ মে আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। শুনানি নিয়ে সেদিন আপিল বিভাগ শুনানির জন্য বৃহস্পতিবার (০৮ মে) দিন রাখেন। এর ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে শুনানি হয়।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন