শিক্ষার্থী সাম্য হত্যা, ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৪:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
সোমবার (২৬ মে) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে দুর্বৃত্তদের আক্রমণে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।
ডিআর/বিএইচ

