Logo

আইন ও বিচার

মামলার হাজিরা দিতে এসে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৪:৫৪

অ
মামলার হাজিরা দিতে এসে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল | ছবি : সংগৃহীত

মামলার হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার (২৬ মে) দুদকের এক মামলার হাজিরার জন্য আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। পরে সেখানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কামরুলের আইনজীবী নাসিম মাহমুদ ।

আইনজীবী নাসিম মাহমুদ বলেন, ‘গত নভেম্বর থেকে উনি জেলহাজতে আটকে আছেন। ওনার ওজন কমে যাচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত। উনি বেশ অসুস্থ, পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত। আজ হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের সাইডে আঘাত পাওয়ার পর রক্তাক্ত হয়েছেন। হাজতখানায় মাথায় ব্যান্ডেজ দিয়ে কেরাণীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়।’

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। দুদকের তথ্য অনুযায়ী, কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৭৭ লাখ টাকা জমা হয়। অন্যদিকে এসব ব্যাংক হিসাব থেকে উত্তোলন করা হয়েছে ১৩ কোটি ২২ লাখ টাকা। বর্তমানে জমা আছে ৩ কোটি ৫৫ লাখ টাকা।

উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর নামে মামলা করে দুদক।

  • এএ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন