Logo

আইন ও বিচার

বাংলাদেশ সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ : ডিএমপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:০৭

অ
বাংলাদেশ সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ : ডিএমপি

বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মে ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ রয়েছে।

এমতাবস্থায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন