Logo

আইন ও বিচার

জুলাইয়ের হত্যা মামলায় সাদিক এগ্রোর ইমরান গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

জুলাইয়ের হত্যা মামলায় সাদিক এগ্রোর ইমরান গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

দুদকের অর্থপাচারের মামলার পর এবার জুলাই আন্দোলনকালীন মোহাম্মদপুর থানার অটোরিক্সা চালক মো. রনির হত্যা মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন ইমরানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে অটো রিক্সা চালক মো. রনি গুলিবিদ্ধ হন। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রনির মা মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ৩ মার্চ দুদকের অর্থপাচারের মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে মোহাম্মদপুর থানার মানিলন্ডারিং আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

জেএন/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন