Logo

আইন ও বিচার

জুলাই শহীদের আত্মীয় সেজে মামলা দায়ের পূর্বক অর্থ আদায়, গ্রেপ্তার ৮

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩

জুলাই শহীদের আত্মীয় সেজে মামলা দায়ের পূর্বক অর্থ আদায়, গ্রেপ্তার ৮

মামলার বাদী ভিকটিমের মা বিউটি আক্তার (৩৯) || ছবি : সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত জুলাই শহীদ সাগরের মৃত্যু সনদপত্রের ফটোকপি দিয়ে আত্মীয় সেজে মিথ্যা পরিচয়ে মামলা দায়ের পূর্বক আসামি বানিয়ে নিরপরাধীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে ভিকটিম সাগরের প্রকৃত মা বিউটি আক্তার বাদী হয়ে নালিশি অভিযোগে (সি আর) মামলাটি দায়ের করেন। 

ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে সংশ্লিষ্ট বিচারক পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন। 

বাদীর পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মাহবুব হাসান রানা এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিস্তারিত আসছে...

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন