Logo

আইন ও বিচার

ইউনিক ইস্টার্নের মালিকসহ ১৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০

ইউনিক ইস্টার্নের মালিকসহ ১৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

ইউনিক ইস্টার্নের মালিকসহ ১৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা। ছবি : বাংলাদেশের খবর

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর নামে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলশান থানায় দায়ের হওয়া মামলাটির নং-৫৮।

তিনি জানান, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই বছরে প্রতিষ্ঠানটি ৩ হাজার ৭৮৭ জন কর্মী মালয়েশিয়ায় প্রেরণ করে। সরকার নির্ধারিত ফি ছিল জনপ্রতি ৭৮ হাজার ৯৯০ টাকা। কিন্তু নূর আলী ও তার সহযোগীরা জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করে।

অতিরিক্ত অর্থ আদায়ের অজুহাত হিসেবে পাসপোর্ট খরচ, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ফি এবং পোশাক সংক্রান্ত খরচ দেখানো হতো।

এভাবে সংঘবদ্ধ চক্রটি দুই বছরে ৪০ কোটি ৭১ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়। সিআইডির ভাষ্যমতে, এটি স্পষ্টভাবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী মানিলন্ডারিং অপরাধের অন্তর্ভুক্ত।

জসীম উদ্দিন খান জানান, বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ। ইতিমধ্যে প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। তদন্তে অজ্ঞাত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযানের কাজ অব্যাহত রয়েছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন