Logo

আইন ও বিচার

প্লট দুর্নীতি : শেখ হাসিনা-টিউলিপসহ ৪ জনের কারাদণ্ড

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯

প্লট দুর্নীতি : শেখ হাসিনা-টিউলিপসহ ৪ জনের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার দুই মামলায় চারজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। ছবি : সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার দুই মামলায় চারজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই মামলায় ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলায় তার ভাগ্নি শেখ রেহানার মেয়ে ও বিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ৪ বছর, এক মামলায় আজমিনা সিদ্দিকের ৭ বছর এবং তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ১০ কাঠা প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়। এতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানার আরেক মেয়ে, যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ মোট ১৮ জন আসামি রয়েছেন। এ মামলায় ১৭ জন আসামি পলাতক। মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন রাজউকের সাবেক সদস্য (ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের একটি প্লট আজমিনা সিদ্দিকের নামে বরাদ্দ দেওয়া হয়।

ইতোমধ্যে এ সংক্রান্ত চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব রায়ে শেখ হাসিনাকে মোট ২৬ বছর এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইন ও আদালত দুর্নীতি আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর