Logo

আইন ও বিচার

নির্বাচনে জয়ী সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবীর প্রতি প্রত্যাশা

Icon

মাসুম আহম্মেদ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১

নির্বাচনে জয়ী সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবীর প্রতি প্রত্যাশা

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থীদের মধ্যে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবীর নির্বাচিত হওয়া রাজনৈতিক ও পেশাজীবী মহলে বিশেষ তাৎপর্য সৃষ্টি করেছে।

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থীদের মধ্যে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবীর নির্বাচিত হওয়া রাজনৈতিক ও পেশাজীবী মহলে বিশেষ তাৎপর্য সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত দুই শতাধিক প্রার্থী ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন; তাঁদের মধ্যেই রয়েছেন বিচারাঙ্গনের অভিজ্ঞ এই আইনজীবীরা।

নবনির্বাচিতদের মধ্যে বরিশাল-৩ আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিলের ভাইস উদ্দিন নির্বাচিত হয়েছেন।

অন্যদের মধ্যে পাবনা-২ আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইন পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের সংসদে উপস্থিতি আইন প্রণয়ন ও সাংবিধানিক বিতর্কে গুণগত পরিবর্তন আনতে

পেশাজীবী নেতারা আরও বলেন, দেশে বিদ্যমান সময়োত্তীর্ণ, বৈষম্যমূলক কিংবা মানবাধিকার-পরিপন্থী আইনগুলোর সংস্কারে সংসদে জোরালো উদ্যোগ প্রয়োজন। মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার, জামিন ও রিমান্ডসংক্রান্ত বিধানসহ ফৌজদারি বিচারব্যবস্থায় মানবিক সংস্কার প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রেও তাঁরা কার্যকর ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা আইনজীবীদের।

মানবাধিকার রক্ষার প্রশ্নে হেফাজতে মৃত্যু, গুম ও বেআইনি আটক প্রতিরোধে শক্তিশালী আইন ও নজরদারি ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো

চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নোয়াখালী-১ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং নেত্রকোনা-১ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রয়েছেন।

এছাড়া মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল পারে। একই সঙ্গে বিচারব্যবস্থা, মানবাধিকার ও আইনের শাসনসংক্রান্ত আলোচনায় তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও মত তাঁদের।

১৩ এমপির প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা

সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনগুলোর নেতারা মনে করছেন, সংসদে তাঁদের উপস্থিতি আইন, বিচার ও সংবিধানসংক্রান্ত ইস্যুতে যুক্তিনির্ভর ও পেশাগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটাবে।

আইনজীবী মহলের প্রত্যাশা- নবনির্বাচিত সংসদ সদস্যরা সংখ্যাগত অবস্থান নির্বিশেষে সংবিধানসম্মত, মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনকল্যাণমুখী আইন প্রণয়নে সক্রিয় থাকবেন। বিশেষত বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছ বিচারক নিয়োগপ্রক্রিয়া এবং আদালতের অবকাঠামোগত উন্নয়নে তাঁদের সুস্পষ্ট ভূমিকা কামনা করা হচ্ছে। হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু, নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় আধুনিক ও কার্যকর আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংসদীয় শালীনতা ও যুক্তিনির্ভর বিতর্কের সংস্কৃ তি পুনঃপ্রতিষ্ঠার দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। তাঁদের মতে, সংসদের মর্যাদা ও কার্যকারিতা বৃদ্ধি পেলে আইনের শাসন সুদৃঢ় হয়। বার ও বেঞ্চের সুসম্পর্ক জোরদার, আইনজীবী কল্যাণ তহবিল শক্তিশালীকরণ, নবীন আইনজীবীদের প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নবনির্বাচিত এমপিদের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। সব মিলিয়ে আইনজীবী সমাজের বার্তা স্পষ্ট- রাজনৈতিক আনুগত্যের উর্ধ্বে উঠে ন্যায়, সংবিধান ও আইনের পক্ষে দৃঢ় অবস্থানই হোক সংসদে নবনির্বাচিত এই ১৩ প্রতিনিধির প্রধান অঙ্গীকার।

বিকেপি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইন ও আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর