Logo

আইন ও বিচার

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৬:৩৩

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আনিস আলমগীরের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া ও আইনজীবী তামান্না ফেরদৌস। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

পরে আইনজীবী আসলাম মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইন ও আদালত গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর