Logo

আইন ও বিচার

ডিজিএফআইয়ের সাবেক প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৬:০২

ডিজিএফআইয়ের সাবেক প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

এক-এগারো সরকারের আরেক কুশীলব বলে পরিচিত ডিজিএফআইয়ের সাবেক প্রধান আফজাল নাছেরকে (৬১)  গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির দায়িত্বশীল একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। 

এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বলে পরিচিত বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছে। 

সুত্র বলছে, গ্রেপ্তার আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি, এমন অভিযোগ রয়েছে। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয় সেখানে সশরীর উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআইয়ের এই প্রধান; এমন অভিযোগও রয়েছে। 

জানা গেছে, কর্নেল আফজাল নাছেরকে ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালের ৪ জুলাই।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন