নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ০২ মে ২০২৬, ২০:১৫
সংগৃহীত
দেশের নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং ও তদারকির জন্য গঠিত কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আট বিভাগের অধস্তন আদালত পর্যবেক্ষণের জন্য হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতিকে পৃথকভাবে দায়িত্ব দিয়ে ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি সাচিবিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা
বরিশাল বিভাগে দায়িত্ব পেয়েছেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন।
রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ) দায়িত্বে রয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি।
ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) দায়িত্ব পেয়েছেন বিচারপতি জে বি এম হাসান।
খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) দায়িত্বে আছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।
খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. জাফর আহমেদকে।
ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) দায়িত্বে আছেন বিচারপতি রাজিক আল জলিল।
ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) দায়িত্ব পেয়েছেন বিচারপতি ফাতেমা নজীব।
চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) দায়িত্বে আছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান।
রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) দায়িত্ব পেয়েছেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।
চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) দায়িত্বে আছেন বিচারপতি আহমেদ সোহেল।
রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) দায়িত্ব পেয়েছেন বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।
রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) দায়িত্বে আছেন বিচারপতি কে এম হাফিজুল আলম।
এছাড়া সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি মো. আতাবুল্লাহকে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, এই মনিটরিং কমিটির মাধ্যমে অধস্তন আদালতের কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করা হবে।
বাংলাদেশেরখবর/আরকে

