Logo

আইন ও বিচার

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগ স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৩৮

অ
বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগ স্থগিত

ছবি : সংগৃহীত

বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত বহাল থাকলেও শুধুমাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগ করা যাবে না।

মঙ্গলবার (১২ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

বেক্সিমকো গ্রুপের রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের করা আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগ।

আদেশে বলা হয়, বেক্সিমকো গ্রুপের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রুল নিষ্পত্তির আগ পর্যন্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগ স্থগিত থাকবে।

জেইউ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন