Logo

আইন ও বিচার

আসাদুজ্জামান নূরের জামিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:৩৭

আসাদুজ্জামান নূরের জামিন

রাজধানীর মিরপুর ও রমনা থানায় করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় করা একটি হত্যা মামলায় বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নীলফামারীর দুটিসহ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন