Logo

আইন ও বিচার

বার কাউন্সিল পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেলের মেয়ে

Icon

আইন ও আদালত ডেস্ক :

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৮:২৩

বার কাউন্সিল পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেলের মেয়ে

সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান এবং অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কন্যা ব্যারিস্টার আদিবা রুহুল।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে জাইমা রহমান এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর জানান।

সম্প্রতি প্রকাশিত বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষার ফলাফলে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পরীক্ষার্থীদের তিনটি ধাপ—নৈর্ব্যক্তিক (এমসিকিউ), লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

নিয়ম অনুযায়ী, একজন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার সার্বিক নীতিমালা, সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করে থাকে।

এবারের ফলাফলে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পাশাপাশি জাইমা রহমান ও আদিবা রুহুলের সাফল্যও বিশেষভাবে আলোচনায় এসেছে। তাদের এই অর্জন আইন পেশায় ভবিষ্যৎ পথচলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন