Logo

আইন ও বিচার

‎আপিল বিভাগের নতুন বিচারপতির শপথ রোববার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:০৩

‎আপিল বিভাগের নতুন বিচারপতির শপথ রোববার

আপিল বিভাগে নুতন নিয়োগ পাওয়া বিচারপতি মো. হাবিবুল গনিক আগামীকাল রোববার (৩০ আগস্ট) শপথ বাক্য পাঠ করানো হবে। 

‎এদিন সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগের এ নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

‎এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

‎প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন