Logo

আইন ও বিচার

ট্রাইব্যুনালে শিবিরের গুম-পঙ্গু ৭ কর্মীর অভিযোগ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৬

অ
ট্রাইব্যুনালে শিবিরের গুম-পঙ্গু ৭ কর্মীর অভিযোগ

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে পঙ্গু ও গুমের শিকার’ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকর্মী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।

রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তারা অভিযোগ দাখিল করেন।

ভিকটিম সাতজন হলেন, দেলোয়ার হোসেন মিশু, নুরুল আমিন, কামরুজ্জামান, মো. আলমগীর হোসেন, আব্দুল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরের মো. জনি ইসলাম ও সাইফুল ইসলাম।

এসব অভিযোগে ৫৩ জনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম বলেননি তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ অনেকের নাম এসেছে।

তবে এসব অভিযোগের ঘটনায় বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়নি।

জেইউ/এমইউ

 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন