Logo

আইন ও বিচার

২ দিনের রিমান্ডে দেশ টিভির আরিফ

হত্যাচেষ্টা মামলা

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৫

অ
২ দিনের রিমান্ডে দেশ টিভির আরিফ

ছবি : সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আরিফকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর আবু সাঈদ তাকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার জামিন আবেদন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ডাদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

উল্লেখ্য, গত শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশ গমনকালে সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন আরিফকে আটকে দেয় পুলিশ । পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

জেইউ/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন