Logo

আইন ও বিচার

সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামি আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২১

অ
সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামি আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।

এদিন সকালে ১৩ আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুরুতে ১৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আনা হয়নি।

গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে, ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন।

গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাজারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।

আরআর/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন