Logo

আইন ও বিচার

পালিয়ে যাওয়ার ১দিন পর আসামির আত্মসমর্পণ

কারাগারে প্রেরণ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১৩:১৬

অ
পালিয়ে যাওয়ার ১দিন পর আসামির আত্মসমর্পণ

ছবি : সংগৃহীত

অবশেষে আত্মসমর্পণ করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আরিফুর ইসলাম। সোমবার (১৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন ‍তিনি। পরে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ থেকে পালিয়ে যান তিনি। ডাকাতি মামলায় একদিনের রিমান্ডে শেষে ওইদিন আরিফকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে তিনি আদালত থেকে পালিয়ে যান।  

এ ঘটনায় আসামির দেখভালের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এজেইউ/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন