Logo

আইন ও বিচার

মহানগর নাজিরের কার্যালয়ে ভাঙচুর

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৯

অ
মহানগর নাজিরের কার্যালয়ে ভাঙচুর

ছবি : সংগৃহীত

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের রিমান্ড শুনানিতে কুশল বিনিময়ের অভিযোগে ঢাকা মহানগর আদালতের নাজির শাহ মো. মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে ঢাকা মহানগর পুলিশের ডিসি প্রসিকিউশন ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন

জানা গেছে, ক্ষুব্ধ আইনজীবীরা নাজির মামুনের বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনকে অবহিত করেন।  পরে বিচারক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

এর আগে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী মারজিয়া হিরা নাজির মামুনের বিষয়ে ব্যবস্থাগ্রহণ চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সকালে কামরুল ইসলামের রিমান্ড শুনানিতে তার ছেলে ডা. তানজির ইসলাম অদিত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতের লাল সালুর ভেতরে দাঁড়িয়ে ছিল। তখন মহানগর আদালতের নাজির মামুন আসামি কামরুল ইসলামকে সালাম দিয়ে কুশল বিনিময় করেন। আসামির ছেলেকে আদালতের ভেতরে প্রবেশের বিষয়ে সহযোগিতা করেন। নাজির গত ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আসামি কামরুল ইসলামের নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেছিল।

জেইউ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন