ঢাকা মহানগরে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:১৩
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সবমিলিয়ে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে ঢাকায়। এর বড় একটি অংশ ব্যাটারিচালিত। দিন দিন সংখ্যাটা বেড়ে চলেছে। পুরনো প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশার সবচেয়ে বেশি দেখা যায়।
ডিআর/এমএইচএস

