Logo

জীবনানন্দ

ছড়া

বৃষ্টি মেখে গায়ে

Icon

মান্নান নূর

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:০৯

অ
বৃষ্টি মেখে গায়ে

বৃষ্টি মেখে গায়ে

হাঁটছি পায়ে পায়ে

তোমার হাতে আমার এ-হাত রেখে।

সুড়সুড়ি ওই হাওয়ায়

মেঘপরিদের গাওয়ায়

ভরছি দুচোখ তোমায় দেখে দেখে।

এ তো ভীষণ আষাঢ়

সময় ভালোবাসার

বৃষ্টিরে তুই আয় না ঝেঁপে ঝেঁপে।

দাও ভাসিয়ে দুকূল

ঝড়ে পড়া বকুল

ভালোবাসা না দিব আজ মেপে।

ফুল চিনি না আজি

রাখছি জীবন বাজি

কলাপাতার ঢেউ তোলানো ডাকে।

ভিজছে গাছের পাখি

চুপিচুপি ডাকি

তোমায় ছাড়া বাসবো ভালো কাকে?

এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন