Logo

জীবনানন্দ

কবিতা

সুখ তুমি সোনার পাখি

Icon

রুদ্র জামান

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৪:২৮

অ
সুখ তুমি সোনার পাখি

ব্যথার জ্বালায় ঘুম আসে না 

রাত্রি জেগে রই।

তারার সাথে কথা বলি

সুখ গেলি তুই কই।

সুখ যে কেনা যায় না টাকায়

সকলে তা বলে। 

স্বাস্থ্য সকল সুখের মূল

সর্বজনে জানে।

দুখের সাথে করি বাস

সুখের জন্য শ্বাস।

সুখ তুমি সোনার পাখি 

কতই না তোমার রং

এ জীবন যে ফুরিয়ে গেল,

পেলাম না তার ঢং।

এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন