Logo

জীবনানন্দ

কবিতা

কে টেনেছে তুলি?

Icon

এম. আবু বকর সিদ্দিক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৫:২০

অ
কে টেনেছে তুলি?

মাগো আমার ফুল বাগানে

কে ফুটালো ফুল?

জবা ফুলের নাকের ডগায়

কে পরালো দুল?

টিয়া পাখির রঙিন দেহে

কে টেনেছে তুলি?

কে দিয়েছে ময়না পাখির

কণ্ঠে মধুর বুলি?

সব কিছুরই মালিক আল্লাহ্

সবই তার অধীন,

তার তুলিতে সাজানো এ

আসমান ও জমিন ৷ 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন