Logo

জীবনানন্দ

ছড়া

বিজয়ের স্বাদ

Icon

নকুল শর্ম্মা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:০৯

অ
বিজয়ের স্বাদ
একাত্তরের কাল পেরিয়ে
এলো ডিসেম্বর, 
ঘাত-প্রতিঘাত, চড়াই-উতরাই 
কত আড়ম্বর। 

বিজয় এলো এই মাসেতে 
অনেক ত্যাগের পর,
পরাধীনের শিকল ছিঁড়ে 
এলো খুশির ঝড়।

শহর, বন্দর, গ্রাম ছাড়িয়ে 
বিশ্বে আলোড়ন;
পড়ল সাড়া সবার মনে
ঘুচল নির্যাতন।

বাঙালিদের বিজয় নিশান 
অবাক চোখে দেখে, 
ডিসেম্বরের ষোল তারিখ 
বিজয়ের স্বাদ মেখে।
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন