Logo

জীবনানন্দ

কবিতা

লুকোচুরি

Icon

মুহম্মদ বদিউজ্জামান দিদার

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭

লুকোচুরি

মোবাইলের ওপারে জানি আছ তুমি
আমার লেখার অপেক্ষায় থাকো
তাও জানি আমি
তুমিও জানো আমি আছি এপারে
তবুও সারাজীবন এ লুকোচুরি।

তুমি আছ ওপারে জানি
যতটা জানি, জানি না তার চেয়ে বেশি
আমার জন্য এখনো অভিমানে
জানালা বন্ধ রাখ কি না
অথবা বারান্দায় পায়চারি উদাস হয়ে
এওতো জানি সে দিনগুলো গিয়েছে হারিয়ে। 

এতদিন পরে জানি এখনো মনে পড়ে
মনে পড়ে কবিতায় আর খুটিনাটি কতকিছু
জানি তুমিও জানো 
আমি হব না কখনো তোমার
এভাবেই লুকোচুরির জীবন তোমার আমার।

  • লেখক : নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

ইএক্স/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কবিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর