Logo

জীবনানন্দ

ছড়া

শিকড় ভোলা ফুলির পোলা

Icon

আসাদুজ্জামান খান মুকুল

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৪

শিকড় ভোলা ফুলির পোলা

শুনছো দাদু! ফুলির পোলা
বাংলা ভাষার মারছে মান!
বড় বড় বই পইড়া যে
ইংরেজিতে মারে টান।

সারাক্ষণ সে কইয়া বেড়ায়,
‘বাংলা আবার ভাষা কয়!’
ভিনদেশ গেলে এই ভাষাতে
কইতে নাকি লজ্জা হয়!

আরো কইছে, ইংলিশ কইলে
মনে লাগে বাড়তি সুখ,
বিদেশ গিয়া ঠাঁইও পাইছে,
গর্বে ফুইলা উঠছে বুক।

দাদু কহে, ‘ফের ক নাতি,
কী কইলো রে ফুলির ছা?
বাপদাদা যে জীবনভরা
বাংলা ভাষায় করছে রা!’

বাংলা ভাষায় কথা কইতে
প্রাণডা দিছে দামাল দল,
এই ভাষাই যে মায়ের আশীষ,
এইডাই আমরার বুকের বল।

ভিনদেশিদের ভাষা শিখলি,
তাই কি ভুলবি নিজের গান?
যা- ধইরা আন ওই পোলারে,
দুইজন মিলে কাটমু কান।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছড়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর