Logo

জীবনানন্দ

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পেলেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৯:১৫

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পেলেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশীদ ও কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান।

আগামী শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।

বাংলা কথাসাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা ও সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে এই দুই সাহিত্যিককে পদক প্রদান করা হচ্ছে। তাঁদের সাহিত্যকর্মে সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন রয়েছে। এর আগে দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক ও শিল্পীরা এ পদকে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা উপস্থিত থাকবেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, আব্দুর রউফ চৌধুরী বাংলা কথাসাহিত্যে তাঁর দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা ও মানবমুক্তির প্রত্যয়ে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছর এ সাহিত্য পদক প্রদান করা হচ্ছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পুরস্কার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর