Logo

জীবনানন্দ

কথাসাহিত্যিক গুলশান আরা রুবীর গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১৯:৫৪

কথাসাহিত্যিক গুলশান আরা রুবীর গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে গ্রন্থমেলায় কবি ও কথাসাহিত্যিক গুলশান আরা রুবীর শিশুতোষ নতুন গল্পগ্রন্থ ‘জাদুর দেশে হরেক গল্প’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞানকবি হাসনাই সাজ্জাদী। এ সময় আরও উপস্থিত ছিলেন লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল, গীতিকার হাসান ফকরি, অ্যাডভোকেট আব্দুল হক চাষী, নাট্যকার লুৎফুল হাসান বাবু, কবি আফিয়া রুবী, কবি মতিন বাঙালি, সাংবাদিক আল-আমিন সালমান এবং সাহিত্য সমালোচক ও প্রাবন্ধিক আব্দুল বাছিতসহ বিশিষ্টজনেরা।

‘জাদুর দেশে হরেক গল্প’ গ্রন্থটিতে শিশুতোষ বেশ কয়েকটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের কল্পনা ও মনস্তাত্ত্বিক বিকাশেও ভূমিকা রাখবে বলে আয়োজকেরা জানান।

বইটি প্রকাশ করেছে সিলেটের পাণ্ডুলিপি প্রকাশন। এবারের গ্রন্থমেলায় প্রকাশনীর ৯৪৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

আল-আমিন সালমান/এইচকে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর