দৈনিক যায়যায়দিনের বিজ্ঞাপন কর্মকর্তা মামুনার রশিদের ইন্তেকাল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:০২
দৈনিক যায়যায়দিন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা মামুনার রশিদ (শিশির) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিজ বাড়িতে মামুনার রশিদের জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি দীর্ঘদিন ধরে যায়যায়দিন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তার পেশাদারিত্ব, সদাচরণ ও মানবিক গুণাবলি সহকর্মীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে মামুনার রশিদ (শিশির) স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময়ের কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
এইচকে/এমবি

