Logo

গণমাধ্যম

রউফ আজহারের ছবি দাবিতে আফগান উপ-প্রধানমন্ত্রীর ছবি প্রচার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৮:১৪

অ
রউফ আজহারের ছবি দাবিতে আফগান উপ-প্রধানমন্ত্রীর ছবি প্রচার

ছবি : রিউমর স্ক্যানার

সম্প্রতি, ভারতের চালানো অপারেশন সিঁদুরে পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে নিহতদের মধ্যে আব্দুল রউফ আজহার আছেন বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সেই খবর প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪। উক্ত খবর ফেসবুকে পোস্ট করে রউফ আজহার দাবিতে এক ব্যক্তির ছবিও যুক্ত করেছে গণমাধ্যমটি।

উক্ত দাবিতে বিডিনিউজ২৪ এর ফেসবুক পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিডিনিউজ২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ছবিটি রউফ আজহারের নয় বরং আফগান অর্থনৈতিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে একই ছবির সন্ধান মেলে। ২০২১ সালের এই প্রতিবেদনে উক্ত ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছে মোল্লা আব্দুল গনি বারাদার, যিনি একজন তালেবান নেতা।

কিওয়ার্ড সার্চ করে জানা যাচ্ছে, বর্তমানে তিনি আফগান অর্থনৈতিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী।

পরবর্তী অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যমে জিনিউজে রউফ আজহারের ছবি খুঁজে পাওয়া যায়।

সুতরাং, রউফ আজহারের ছবি দাবিতে ইন্টারনেটে আফগান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন